Filters

হারুন রশীদ

হারুন রশীদ / Harun Rashid (hrshd)

জন্ম ৪ জানুয়ারি ১৯৬৯, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। পেশায় কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ইস্টার্ন হারবার গ্রুপের বাণিজ্যিক পরামর্শক। লেখালেখির ক্ষেত্রে তাঁর আগ্রহের বিষয় ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সভ্যতা। দেশ ও দেশের বাইরে থেকে এ পর্যন্ত তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ উপনিবেশ চট্টগ্রাম (২০২১), শরচ্চন্দ্র দাস: নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি (২০২৪), বিলেতে প্রথম বাঙালি বণিক শেখ দীন মোহাম্মদ (২০২৫), International Trade Management (২০২০), Global Trade Orbit (২০২৩)। উপনিবেশ চট্টগ্রাম গ্রন্থের জন্য তিনি শব্দঘর পত্রিকার নির্বাচিত সেরা বই পুরস্কার (২০২১) পেয়েছেন।