এবার একটিবার একসাথে
এবার একটিবার একসাথে
৳ 64.00
৳ 80.00 (20% OFF)
On War (Fauji Days Military Classics)
On War (Fauji Days Military Classics)
৳ 1,071.00
৳ 1,190.00 (10% OFF)

বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর, ভারত থেকে বাংলাদেশ

https://baatighar.com/web/image/product.template/113150/image_1920?unique=1126978
(0 review)

আঠারো বছরের এক তরুণ, চোখে যার আকাশছোঁয়া স্বপ্ন। অভাবের সংসারে ঘাম ঝরিয়ে তিল তিল করে জমানো টাকায় সে পা বাড়িয়েছিল অজানার পথে। উদ্দেশ্য আগ্রায় গিয়ে তাজমহল দেখা। কিন্তু সীমান্ত পেরোতেই সে এক দুর্ভাগ্যের কবলে পড়ল। কথায় বলে ‘নামে নামে যমে টানে’। কেবল নামের মিল আর চেহারার সাদৃশ্যের কারণে এক ভয়ংকর খুনের দায় এসে পড়ল তার কাঁধে। এরপর শুরু হলো এক দীর্ঘ অন্ধকার যাত্রা—দিল্লির তিহার জেল থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার। যে অপরাধ সে করেনি, সেই অপরাধের বোঝা মাথায় নিয়ে জীবনের মূল্যবান ১৮টি বছর তাকে কাটাতে হলো প্রথমে ভারত এবং পরে স্বদেশের কারাগারে।
বাদলের কারাবাস কেবল একজন ভাগ্যবিড়ম্বিত তরুণের বন্দী জীবনের গল্প নয়; এটি আমাদের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং এক পরিবারের বুকফাটা হাহাকারের জীবন্ত দলিল।
একটি সত্য ঘটনার ছায়ায় রচিত এই উপন্যাস পাঠককে ভাবাবে, কাঁদাবে। সেই সঙ্গে রাষ্ট্রের অসংগতির মুখোমুখিও দাঁড় করিয়ে দেবে।

৳ 224.00 224.0 BDT ৳ 280.00

৳ 280.00

Not Available For Sale


This combination does not exist.

Stock Availability
অনলাইন Available
ঢাকা শাখা Out of Stock
সিলেট শাখা Out of Stock
চট্টগ্রাম শাখা Out of Stock
রাজশাহী শাখা Out of Stock
Pages

80

Format

Hardcover


100% original guarantee
Return within 30days
Free delivery on all orders

আঠারো বছরের এক তরুণ, চোখে যার আকাশছোঁয়া স্বপ্ন। অভাবের সংসারে ঘাম ঝরিয়ে তিল তিল করে জমানো টাকায় সে পা বাড়িয়েছিল অজানার পথে। উদ্দেশ্য আগ্রায় গিয়ে তাজমহল দেখা। কিন্তু সীমান্ত পেরোতেই সে এক দুর্ভাগ্যের কবলে পড়ল। কথায় বলে ‘নামে নামে যমে টানে’। কেবল নামের মিল আর চেহারার সাদৃশ্যের কারণে এক ভয়ংকর খুনের দায় এসে পড়ল তার কাঁধে। এরপর শুরু হলো এক দীর্ঘ অন্ধকার যাত্রা—দিল্লির তিহার জেল থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার। যে অপরাধ সে করেনি, সেই অপরাধের বোঝা মাথায় নিয়ে জীবনের মূল্যবান ১৮টি বছর তাকে কাটাতে হলো প্রথমে ভারত এবং পরে স্বদেশের কারাগারে। বাদলের কারাবাস কেবল একজন ভাগ্যবিড়ম্বিত তরুণের বন্দী জীবনের গল্প নয়; এটি আমাদের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং এক পরিবারের বুকফাটা হাহাকারের জীবন্ত দলিল। একটি সত্য ঘটনার ছায়ায় রচিত এই উপন্যাস পাঠককে ভাবাবে, কাঁদাবে। সেই সঙ্গে রাষ্ট্রের অসংগতির মুখোমুখিও দাঁড় করিয়ে দেবে।

Author image

রাহিতুল ইসলাম

রাহিতুল ইসলাম একজন বাংলাদেশি তথ্যপ্রযুক্তি সাংবাদিক, লেখক ও নাট্যকার। বর্তমানে দেশের একটি শীর্ষ দৈনিকে সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন। তবে তাঁর আগ্রহের বিষয় মূলত তথ্যপ্রযুক্তি। সংবাদপত্রে লিখে আর কথাসাহিত্য রচনার মধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন পাঠকদের এই জগতের জানা-অজানা নানা বিষয়ের সঙ্গে পরিচিত করাতে। প্রকাশিত বইয়ের সংখ্যা ২০। উল্লেখযোগ্য উপন্যাস: ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’, ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’, শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ ইত্যাদি। ইতিমধ্যে ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজে তিনি তিনটি জীবনীগ্রন্থ প্রকাশ করেছেন, যা বেশ প্রশংসিত হয়েছে। প্রথমা প্রকাশনসহ স্বনামধন্য সব প্রতিষ্ঠান থেকে তাঁর বই প্রকাশিত হয়েছে। তাঁর ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইটি ফিলিপাইন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইয়ের জন্য জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড (২০১৯) এবং ‘কল সেন্টারের অপরাজিতা’র জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার (২০২১) পেয়েছেন।

Writer

রাহিতুল ইসলাম

Publisher

প্রথমা প্রকাশন

ISBN

1131010000007

Language

Bengali / বাংলা

Country

Bangladesh

Format

Hardcover

Edition

2026

Pages

80